Facebook Twitter Instagram YouTube

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ /
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান ‍উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ই মার্চ (রবিবার) বিকেলে নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো: আবদুল্লাহ্-আল-ফারুক ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দসহ সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।