Facebook Twitter Instagram YouTube

হাসিনার বিচারের রায়ের খুশিতে নরসিংদীতে ছাত্রশক্তির আনন্দ মিছিল।


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ /
হাসিনার বিচারের রায়ের খুশিতে নরসিংদীতে ছাত্রশক্তির আনন্দ মিছিল।

নরসিংদী প্রতিনিধি:

 

পতিত রেজিমের নেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই বিপ্লবে ছাত্রজনতাকে হত্যার দায়ে ফাসির রায় দিয়েছে ১৭ নভেম্বর সোমবার!

 

শেখ হাসিনার মৃত্যুর রায়ে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর ছাত্র শাখা জাতীয় ছাত্রশক্তি নরসিংদী শাখা’র আহবায়ক কমিটি আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলটি নরসিংদী পৌরপার্কের জুলাই চত্বর হয়ে নরসিংদী পৌরসভায় এসে শেষ করে ২২ নভেম্বর শনিবার বিকালে।

 

ছাত্রশক্তি নরসিংদী জেলার আহবায়ক ফাহিম ভুইয়া রাজ অভি ও সদস্য সচিব আবরারুল হক রিফাত এর নেতৃত্বে উপস্থিত ছিলো জান্নাতুল ফেরদৌস মালিহা, আশরাফুল ইসলাম তানিম, সৈকত হাসান, রাকিব হাসানসহ ছাত্র শক্তি নরসিংদী জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

এছাড়াও ছাত্রশক্তির নরসিংদী জেলার নবগঠিত আহবায়ক কমিটর অনুমোদন দেয়ায় ছাত্রশক্তির সাথে সম্পৃক্ত সকল নেতৃবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন।

 

এসময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর যুগ্ম মূখ্য সংগঠক ও নরসিংদী সদর আসনের সংসদ পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল সংক্ষিপ্ত বক্তব্যে ভুমিকম্পে আহতদের জন্য দোয়া এবং প্রাণ যারা হারিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করেন।