
জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং অবৈধ মজুদদারদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থানে রয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মহাসড়কের কৌশলগত ১৫টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
উক্ত অভিযানে ২৮৫ টি মোটরসাইকেল, ১১টি বাস, পিক-আপ-১০টি, মাইক্রোবাস-০২টি, ট্রাক-০২টি, সিএনজি-০৬টি, প্রাইভেট কার-০৪ টি, অন্যান্য ০৬টি গাড়িসহ সর্বমোট ৩২০ টি গাড়িকে জরিমানা করা হয়েছে। তাছাড়া চেকপোস্টে ৮২টি মোটরসাইকেল আটক করা হয়।
কৃত্রিম সংকট রোধে নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল ফারুক জেলার সকল থানার অফিসার ইনচার্জগণকে অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কঠোর নজরদারির নির্দেশনা প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন :