Facebook Twitter Instagram YouTube

নরসিংদী জেলা পরিষদের প্রশাসকের সাথে শিবপুর উপজেলা জাসাস এর শুভেচ্ছা বিনিময়


Md. Munjurul Hasan প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ /
নরসিংদী জেলা পরিষদের প্রশাসকের সাথে শিবপুর উপজেলা জাসাস এর শুভেচ্ছা বিনিময়

নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক, সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিবপুর উপজেলার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। ৮ এপ্রিল (বুধবার) বিকেলে শিবপুর সদরস্থ জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, সদস্য সচিব মাহবুব খান, যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, যুগ্ম আহবায়ক আরিফ মিয়া, যুগ্ম আহবায়ক এসডি সুমন ও সদস্য তোফায়েল আহমেদ প্রমূখ।