Facebook Twitter Instagram YouTube

শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে 


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ /
শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে 

নরসিংদীর শিবপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ধান, পাট এবং তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার( ৩১ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই সার ও বীজ বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন।

উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহিম।