Facebook Twitter Instagram YouTube

সিনিয়র সহকারী সচিব হলেন শিবপুরের সহকারী কমিশনার ভূমি মু.আবদুর রহিম


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ /
সিনিয়র সহকারী সচিব হলেন শিবপুরের সহকারী কমিশনার ভূমি মু.আবদুর রহিম

ইলিয়াছ হায়দার:

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। ২৪ মার্চ মঙ্গলবার রাতে তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড : টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (e-mail-iapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন। শিবপুরের সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিমের সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দপ্তর প্রধান সহ সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা।।