
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জেলা পুলিশ, নরসিংদীর পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, নরসিংদী মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২৬শে মার্চ: লাশের ধ্বংশস্তুপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাষের দিন। মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস রচিত হয় সেদিন। সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বুকে এঁকেছি আমাদের মানচিত্র, স্বপ্নের মানচিত্র।
আপনার মতামত লিখুন :