
হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ তাদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় আসার পর সিলেকশন কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনার ভিত্তিতে এই দল নির্বাচন সম্পন্ন করেছেন। টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল সর্বসাকুল্যে দুই সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে।
আগামী ২৭ অক্টোবর ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। বাংলাদেশ দলের ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই সফরের জন্য আগামীকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করবে বাংলাদেশ দল।
এশিয়ান গেমসের শীর্ষ ছয় দলের এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও পাকিস্তান অংশগ্রহণ না করায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। এশিয়ান গেমসে বাংলাদেশ সপ্তম হয়েছিল। এবারের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন। অন্যদিকে, নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন।
বাংলাদেশ স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।
আপনার মতামত লিখুন :