Facebook Twitter Instagram YouTube

শারদীয় দুর্গোৎসবে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ / ০
শারদীয় দুর্গোৎসবে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ অনুষ্ঠান 'অঞ্জলি লহ, অঞ্জলি'। নাটিকা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত এই আয়োজনটি বিজয়া দশমীর দিন, আগামী ২১ অক্টোবর রাত ১০টায় বিটিভির পর্দায় প্রচারিত হবে।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী এবং প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জয়া সাহা ও অভিজিৎ। শারদীয় দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভশক্তির বিজয়ের বার্তা দর্শকদের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের নাট্যাংশে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অধরা রিয়া ও রতন সাহা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মন্ডল, হরিদাস মজুমদার এবং পঙ্কজ কুমার চক্রবর্তী।

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের এই সম্মিলন শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আবহকে দর্শকদের জন্য ফুটিয়ে তুলবে। বিজয়া দশমীর এই বিশেষ আয়োজনটির মধ্যদিয়ে দেবী দুর্গার বন্দনা এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা বিটিভির পর্দায় তুলে ধরা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy