
নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনের নেতৃত্বদানকারী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং।
বৈঠকের আগে শুক্রবার সকালে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আলোচনা করেন। সিজেপির সাথে এই আলোচনার ফলাফল এবং অচলাবস্থা নিরসনের বিষয়ে স্থানীয় সময় বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সিজেপি।
এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজের অবস্থানে অনড় রয়েছে সিজেপি। অন্যদিকে, এই বৈঠকের সমান্তরালে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ফার্স্ট ট্র্যাক কোর্ট সংক্রান্ত একটি বিলে অনুমোদন দেওয়া হয়েছে। কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার বিলটি সংসদে পেশ করা হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :