
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বাতাসের মান সূচক (একিউআই) ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকায় ২১১ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যাদের স্কোর ২০৫। ২০১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এছাড়া ১৯৩ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর চতুর্থ এবং ১৭৬ স্কোর নিয়ে ভারতের মুম্বাই শহর তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা তাৎক্ষণিক সূচকের মাধ্যমে জানানো হয়। এই মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
আপনার মতামত লিখুন :