
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পুলিশ বাদী হয়ে ৩৫টি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির বিভিন্ন বিভাগীয় অভিযানে এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ। এছাড়া মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি কেঁচি, ১টি হ্যাক্সো ব্লেড, ১টি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, ১টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট এবং একটি দশ টাকার নোট উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :