
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। টেকসই ব্যবসায়িক অনুশীলন নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী সুফল প্রদানে কোম্পানির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
একই সাথে, নেটওয়ার্ক অপারেশনে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ গ্রামীণফোন ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডও অর্জন করেছে। এই দ্বৈত স্বীকৃতি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কর্মপদ্ধতিতে পরিবেশগত, সামাজিক ও সুশাসন বা ইএসজি (ESG) মূলনীতির দৃঢ় প্রতিফলনের পরিচায়ক। ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ, জলবায়ু সচেতনতা, দায়িত্বশীল ব্যবসায়িক পরিচালনা এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই অগ্রগতিতে অপারেটরটি নিরবচ্ছিন্নভাবে অবদান রেখে চলেছে।
২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে গ্রামীণফোন। বর্তমানে প্রতিষ্ঠানটি অধিকতর পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে।
এই অর্জন প্রসঙ্গে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, “আমাদের কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ক্ষেত্রে টেকসই অগ্রযাত্রার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল এই স্বীকৃতি। ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটি পেয়ে আমরা আনন্দিত, যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। মানুষ, সমাজ ও পৃথিবীর জন্য একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারদের সাথে নিয়ে আমরা টেকসই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখব।”
আপনার মতামত লিখুন :