Facebook Twitter Instagram YouTube

ফৌজদারি মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ / ০
ফৌজদারি মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রকাশ্যে ফৌজদারি মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি মন্তব্য করেছেন, কোনো ফাঁকফোকর খুঁজে তাঁর নামে একটি মামলা করে দেওয়া হলে তিনি নিজেই গিয়ে আত্মসমর্পণ করবেন এবং কারাগারে চলে যাবেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এই প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।

ফেসবুক বার্তায় ইশরাক হোসেন লেখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি অন্তত কিছুটা হলেও নতুন বন্দোবস্তের ধারক মনে করতেন। তবে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের মহামারী বা এর প্রতিকার সম্পর্কে শূন্য শতাংশ কথা বলে শতভাগ তাঁরই ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন, যা দিয়ে নাকি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ইশরাক লেখেন, আগে মাদকের প্রাদুর্ভাবের বিষয়টি গুরুত্ব দিলে ভালো হতো, যার পর তাঁকে ফাঁসি দিলেও আপত্তি ছিল না। জেন-জিদের উদ্দেশে আক্ষেপ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, এদের মাধ্যমে নতুন কোনো বন্দোবস্ত তরুণ প্রজন্ম পাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে এক তরুণের ফোন করার বিষয়টি তুলে ধরে ইশরাক আরও বলেন, নাম প্রকাশ না করলেও মানসিক সমস্যা ছাড়া যাঁর থেকে অন্য কিছুই আশা করেননি, তেমন একটি ছেলে কোথা থেকে নম্বর সংগ্রহ করে তাঁকে ফোন করে অনুরোধ জানিয়েছে যেন পরবর্তী সময়ে অভিযানে গেলে তাকেও সাথে নেওয়া হয়, কারণ মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে ইশরাক হোসেন দাবি করেন, দলটির ভবিষ্যৎ শূন্য। একজন আইনপ্রণেতা হিসেবে পুলিশ সাথে নিয়ে বৈধ উপায়ে মাদক নির্মূল করতে গিয়ে উল্টো ফৌজদারি মামলায় পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি পুনরায় লেখেন, কোনো সুযোগ বা ফাঁকফোকর বের করে তাঁর নামে একটি ফৌজদারি মামলা যেন করে দেওয়া হয়; আইনের শাসন প্রতিষ্ঠার খাতিরে তিনি নিজ থেকেই গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাষন প্রতিষ্ঠা পাবে ইতাদি। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না? তা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din