
শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতীতে আরতিসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঘোষগাঁও এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম প্রাঙ্গণে দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ও সেবা আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে সাংবাদিক ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনির, মন্দির ও সেবা আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দলাল বর্মন, কোষাধ্যক্ষ শ্রী পলাশ চন্দ্র এবং ঝিনাইগাতী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমান অন্যতম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভক্তরা অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আরতি পরিবেশন করেন, যা মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকদের মতে, আরতি প্রতিযোগিতার মতো এসব আয়োজন শারদীয় দুর্গোৎসবের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি ভক্তদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনার মতামত লিখুন :