
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটারে এই দুর্ঘটনাটি ঘটে।
লাকসাম স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। নাউটি স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেনে থাকা যাত্রী কামাল হোসেন জানান, তারা ট্রেনের সামনের দিকে ছিলেন। হঠাৎ করেই ট্রেনটি থেমে যায় এবং কয়েকটি বগি কাত হয়ে পড়ে যায়।
আপনার মতামত লিখুন :