
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এক যৌথ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এই অভিযানটি পরিচালিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এই অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রশাসন বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আপনার মতামত লিখুন :