Facebook Twitter Instagram YouTube

মানিকগঞ্জের শিবালয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ / ০
মানিকগঞ্জের শিবালয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে যমুনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে ৮৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে আরিচা ঘাটের অদূরে যমুনা নদীর পাড়ে জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা মৎস্য কার্যালয়, থানা-পুলিশ, নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় কাজ করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ শিকার করবে বা নদীতে জাল ফেলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জাতীয় এ সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh