
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :