
প্রায় ছয় বছর আগে বিয়ে হয়েছিল সুইটির। তবে গত দুই সপ্তাহ ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই মায়ের। মেয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি।
সুইটির মা জানান, সর্বশেষ ১৫ দিন আগে তার মেয়ে ফোন করেছিল। সেই সময় সুইটি তাকে জানিয়েছিল যে, সে জেলে আছে এবং দুই মাস পর বাড়ি ফিরে আসবে। তবে এরপর থেকে মেয়ের সঙ্গে আর কোনো কথা হয়নি।
নিজের মেয়ের কী হয়েছে বা সে কোথায় আছে, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য জানেন না মা। এ অবস্থায় তিনি বাংলাদেশ সরকারের কাছে তার মেয়ের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আকুল হয়ে বলেন, আমি আমার মেয়েকে ফেরত চাই। জীবিত হোক বা মৃত হোক, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম ‘সুইটির বিয়ে হয়েছিল প্রায় ছয় বছর আগে।
আপনার মতামত লিখুন :