Facebook Twitter Instagram YouTube

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ / ০
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০

নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুবোঝাই একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন, বাকিরা বাসের যাত্রী বলে জানা গেছে।

এসআই আলমগীর আরও জানান, দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor