Facebook Twitter Instagram YouTube

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ /
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের চার দিন পরও অন্তত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (৩০ আগস্ট) রাতে দেশটির পুলিশের পক্ষ থেকে এই সর্বশেষ হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে পার্থক্যের কারণে প্রকৃত সংখ্যা নিরূপণে জটিলতা তৈরি হয়েছে। সরকারি পরিসংখ্যানের সাথে অন্যান্য সংস্থার তথ্যের অমিল থাকা, নিখোঁজের তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার থাকা, উদ্ধার হওয়ার পরও তালিকা থেকে নাম বাদ না পড়া এবং দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, উদ্ধারকৃত শত শত মরদেহের অবস্থা অত্যন্ত বিকৃত ও পরিচয়হীন হওয়ায় প্রশাসন সেগুলোকে গণকবর দেওয়া শুরু করেছে। তবে পরিচয় শনাক্তকরণের সুবিধার্থে সমাহিত করার আগে প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ২ হাজার ৭১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনেরও বেশি মানুষকে উপদ্রুত এলাকা থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh