দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। গত ১ অক্টোবর ঢাকার বাইরে ফেনীতে আয়োজিত এক জনসভায় বিএনপি নেতা তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মন্তব্য করেন যে, যারা অতীতে স্বৈরাচারের সাথে মিলেমিশে কাজ করেছে, তারাই এখন ‘গুপ্ত’ হিসেবে পরিচিত। তারেক রহমান দাবি করেন, ১৯৯১ এবং ১৯৮৬ সালসহ বিভিন্ন সময়ে তারা গোপনে একজোট হয়ে কাজ করেছে এবং গত নির্বাচনের সময়ও তারা তলে তলে কাজ করেছিল। এজন্যই তাদেরকে ‘গুপ্ত’ বলা হয় বলে তিনি উল্লেখ করেন। জনসভায় তিনি প্রশ্ন তোলেন, তাদেরকে কখনো রাজপথে দেখা গেছে কি না।
তারেক রহমানের এই বক্তব্যের দুই দিন পর এর কড়া প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঢাকার বাইতুল মোকাররমের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, দেশে যখন বড় বড় প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে, তখন বিএনপি আসার কথা শোনা যায়নি, বরং জামায়াত-শিবির লড়াই করে জীবন দিয়েছে। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যারা লড়াই-সংগ্রাম করেছে তাদের আজ ‘গুপ্ত’ আখ্যা দেওয়া হচ্ছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনার লজ্জা পাওয়া উচিত।
আপনার মতামত লিখুন :