
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী কার্যক্রম হিসেবে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সফর সংক্ষিপ্ত করে দুই দিন আগে শুক্রবার দেশে ফিরেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :