Facebook Twitter Instagram YouTube

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে ওএসডি


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ / ০
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে ওএসডি

রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বদলির আদেশ জারি করা হয়। আদেশ পাওয়ার পরপরই মঙ্গলবার তিনি রাজশাহী ত্যাগ করেন। তার স্থলে রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজশাহী ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর বিমানবন্দর ত্যাগের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন। এ সময় তিনি প্রোটোকলের সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তার এমন আচরণের বিষয়টি নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin