Facebook Twitter Instagram YouTube

২০২৭ সালে রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ১০ মার্চ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ / ০
২০২৭ সালে রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ১০ মার্চ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসাবে, ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ সবসময়ই চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

গালফ নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই গাণিতিক হিসাব ধরে ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য এই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেই রাতে প্রথম তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য যে, এই তারিখগুলো শুধুমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে করা পূর্বাভাস। বাংলাদেশে রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din