
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে বিজয়ী ঘোষণার পর নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার সকালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের ৭ বছর ৫ মাস পর রাশেদ খাঁন জিএস পদে নির্বাচিত হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ আগের ঘোষিত বিজয়ী জিএস ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
আবু হানিফ আরও লেখেন, এই ঘোষণার পর নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে তিনি দাবি করেন, রাশেদ খাঁনকে জিএস পদে বিজয়ী ঘোষণার পর ‘গুপ্তপাড়ায় আগুন লেগেছে’।
তিনি তার পোস্টে আরও লিখেছেন, ‘শিবির-গুপ্ত-বট আইডির পোস্ট কিংবা কমেন্টগুলো দেখে মনে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের রাব্বানীর পদ বাতিল হওয়ায় এরা বেশি কষ্ট পেয়েছে। তাই তো, এরা রাশেদকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট কিংবা কমেন্ট করছে।’ আবু হানিফের মতে, ফ্যাসিবাদের আমলে যারা ছাত্রলীগের মাঝে গুপ্ত ছিল, তাদের প্রতি এই শ্রেণির মায়া থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
আপনার মতামত লিখুন :