Facebook Twitter Instagram YouTube

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা সিজেপির: শুভেন্দু


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ / ০
ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা সিজেপির: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের ক্লাবে আয়োজিত দুর্গাপূজার মণ্ডপে পুষ্পাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সিজেপিকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আরশোলা, ছারপোকা, যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে, তাদের থেকে খুব সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে।’

নিজের সনাতনী পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামায়াত নই। হিন্দুবাড়ির ছেলে, সনাতনী। প্রত্যেক বছর করি। এটা আজকে নতুন নয়। আমার বয়স এখন ৫৬ বছর। আমি এটা ৫০ বছর ধরে করছি। এটা সনাতনী হিসেবে আমার কর্তব্য। আমার আস্থার বিষয়। এটা ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা পদের কোনো সম্পর্ক নেই।’

বামপন্থীদের প্রতি কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘যারা লেকচার মারছে, কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না। কপালে টিকা লাগায় না। এদের থেকে সাবধানে থাকবেন।’

চোরবাগানের পূজায় পদদলিত হয়ে নিহতের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত চলছে। একইসঙ্গে অন্যান্য মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়েও নজরদারি চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy