
কারিগরি শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের শাখা-৪ এর অধীনে ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ (প্রকৌশল) পদে মোট ৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদটি ১৭তম গ্রেডভুক্ত।
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিকেল ৪টা পর্যন্ত। আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আপনার মতামত লিখুন :