
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ টেলিভিশন পর্দায় অপেক্ষা করছে ঠাসা সূচি। একদিকে যেমন মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান, অন্যদিকে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ দলগুলোর হাইভোল্টেজ ম্যাচগুলো আজ সরাসরি সম্প্রচার করা হবে।
আজকের দিনের মূল আকর্ষণ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে দুপুর ১২টা থেকে টি স্পোর্টস চ্যানেলে। এছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
ফুটবল রোমাঞ্চের শুরুতেই থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই। স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ চ্যানেলে বিকেল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে আর্সেনাল ও লিডস ইউনাইটেড। এরপর রাত ৮টায় চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। আর রাত ১০টা ৩০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পারের।
স্প্যানিশ লা লিগার খেলাগুলো সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও ফ্যানকোড অ্যাপে। যেখানে রাত ১০টা ৩০ মিনিটে বার্সেলোনা খেলবে গেতাফের বিপক্ষে। এরপর রাত ১টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
জার্মান বুন্দেসলিগায় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস ১ এবং জি৫। ম্যাচ দুটিতে অগসবার্গ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের এবং মেইঞ্জ লড়বে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। একই চ্যানেল ও অ্যাপে রাত ১০টায় ইতালিয়ান সিরি’আ-তে ইন্টার মিলান ও পার্মার ম্যাচটি সরাসরি দেখা যাবে।
ফরাসি লিগ ওয়ানে রাত ১২টা ৪৫ মিনিটে পিএসজি মুখোমুখি হবে লে ম্যান্সের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ওয়ানফুটবল। এছাড়া সৌদি প্রো লিগের হাইভোল্টেজ ম্যাচে রাত ১২টায় আল হিলাল ও আল ইত্তিহাদের দ্বৈরথটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড প্ল্যাটফর্মে।
আপনার মতামত লিখুন :