Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে জাল নোটসহ ০২ জন প্রতারক গ্রেফতার


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ /
নরসিংদীতে জাল নোটসহ ০২ জন প্রতারক গ্রেফতার

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৫৪০০০ (চুয়ান্ন হাজার) টাকার জাল নোটসহ ০২ জন প্রতারক গ্রেফতার

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই/ মোঃ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন উত্তর সাটিরপাড়া এলাকা হতে ০৪/১২/২০২৫ তারিখ রাত ১৯ঃ৩০ ঘটিকার সময় ৫৪০০০ (চুয়ান্ন হাজার) টাকার জাল নোটসহ ০২ জন প্রতারককে আটক করে।

আটককৃতরা হলেন ০১। মোঃ মুরাদ হোসেন (৩৫) পিতা- মোঃ কারিম হোসেন সাং উত্তর সাটিরপাড়া থানা ও জেলা নরসিংদী ও ০২। সুমাইয়া আক্তার সোনিয়া (৩০) স্বামী সোহেল রানা সাং উত্তর সাটিরপাড়া থানা ও জেলা নরসিংদী।

এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.