
আজ ১৩ই এপ্রিল,২০২৬ তারিখে নরসিংদী পুলিশ অফিস সম্মেলন কক্ষে নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
পুলিশ সুপার তার জন্য শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :