
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রাসেল মিয়া বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি শিলমান্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত আবদুল কুদ্দুস মিয়ার সন্তান। পাশাপাশি তিনি শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মো. রাসেল মিয়া বলেন, বাংলা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার বার্তা। তিনি আশা প্রকাশ করেন, নববর্ষের চেতনায় মানুষ ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে।
তিনি জানান, প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে শিলমান্দী ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাই তার মূল লক্ষ্য।
মো. রাসেল মিয়া আরও বলেন, শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তিনি শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় মো. রাসেল মিয়ার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। তিনি নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার খোঁজখবর নিচ্ছেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই তরুণ মুখকে ঘিরে শিলমান্দী ইউনিয়নে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :