Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিবপুরে আকরামুল হাসান মিন্টুর লিফলেট বিতরণ ও গণসংযোগ


Md. Zubaer Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ /
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিবপুরে আকরামুল হাসান মিন্টুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক | হ্যালো নরসিংদী

বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

দিনব্যাপী এ গণসংযোগে মিন্টু স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব ও উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরেন।

মিন্টু বলেন, “বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকারে পরিণত করতে হলে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে অবৈধভাবে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীর পতনের পরে এখন প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।”

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণ শেষে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের কর্মসূচি নিয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি হবে।