Facebook Twitter Instagram YouTube

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ /
আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অটোমোবাইল ওয়ার্কশপ বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম:  আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫
পদ ও লোকবল : নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ
১২ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৩ অক্টোবর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: অটোমোবাইল ওয়ার্কশপ
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এমবিএ/ইএমবিএ
অন্যান্য যোগ্যতা: আধুনিক অটোমোবাইল প্রযুক্তি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা (শর্ত প্রযোজ্য)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৫