Facebook Twitter Instagram YouTube

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ /
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য শিগগিরিই লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন।তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।