Facebook Twitter Instagram YouTube

নরসিংদী  জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী “


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ /
নরসিংদী  জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী “
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন,  সংসদ সদস্য, নরসিংদী-১;  মনজুর এলাহী,  সংসদ সদস্য, নরসিংদী-৩; মোঃ আশরাফ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫, মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী মোহাম্মদ আনোয়ার হোসাইন। এছাড়াও  জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীতে ‘অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মেলন-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা চত্বর সংলগ্ন পৌর পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি ।
মেলা চলাকালীন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার  বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে  মন্ত্রী নরসিংদী সার্কিট হাউজে পৌঁছলে পুলিশ সুপার, নরসিংদী মাননীয় মন্ত্রী কে অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল  মন্ত্রী কে সালামী প্রদান করেন।