
আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
সভার শুরুতে নিহত পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ আব্দুল গাফফার এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
সভায় জানুয়ারি ২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা’গণসহ সকল ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :