Facebook Twitter Instagram YouTube

ভিপি তোফাজ্জল হোসেন এর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ /
ভিপি তোফাজ্জল হোসেন এর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

শিবপুরের যোশর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন এর সুস্থতা কামনায় আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।