Facebook Twitter Instagram YouTube

টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক দুই


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ / ০
টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক দুই

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এতে টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদ (৪৬) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’ (২৬) ও তার সহযোগী সাগরকে (২৫) হাতেনাতে ধরার চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে শাওন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আশঙ্কাজনকভাবে আহত হওয়া সত্ত্বেও এসআই হানিফ মাহমুদ শক্ত হাতে শাওনকে ধরে রাখেন। পরবর্তীতে সহকর্মী পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০: ৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১: ০০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh