
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটিতে বুখিনস্কি ইয়েভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বুখিনস্কি ইয়েভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রিন সিটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ওই বিদেশি নাগরিক দীর্ঘ সময় কোনো সাড়া না দেওয়ায় নিরাপত্তাকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
আপনার মতামত লিখুন :