
আজ বাদ মাগরিব যাত্রাবাড়ী ছনটেক মাদ্রাসা মিলনায়তনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির লক্ষ্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান। উক্ত দোয়া মাহফিলে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান বলেন, সবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্ণধার এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশের জনগণের জন্য একজন খাঁটি দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য এবং আলেম-ওলামাদের জন্য অনেক কিছু করেছেন যা আমরা চিরকাল মনে রাখবো।তিনি একজন সৎ নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি আপোসহীন নেত্রী হিসেবে দুর্নীতির কাছে, ফ্যাসিস্টের কাছে কোনদিন মাথানত করেননি।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার নামের পাশে দুর্নীতি আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং পারবেও না। তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে আইসিইউতে আছেন।আমরা আজ তার জন্য কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এবং জাতির খেদমত করতে পারেন।
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের কো- চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী বলেন, ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেত্রী। তিনি বাংলাদেশকে গড়েছেন এবং আলেম-ওলামাদের সাথে সম্পর্ক রেখে এদেশে অনেক ভূমিকা রেখেছেন। ইসলামের জন্যও তিনি অনেক কাজ করেছেন যাহা অন্য কোন সরকার প্রধান করতে পারেন নাই।
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিছুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং জনগণের আশার প্রতীক। তিনি আজ খুব অসুস্থ, তাকে মহান আল্লাহতায়ালা জরুরী সুস্থ করে দেন এইজন্য আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি।
উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন নেজামে ইসলাম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মুফতি মুখলিসুর রহমান কাসেমী পীর সাহেব ওলামানগর।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মুফতি ফরিদ উদ্দিন কাসেমী, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফতে দাওয়াতে ইসলামীর চেয়ারম্যান মুফতি মিসবাউল হক, ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের মহাসচিব মাওলানা জুবায়ের হোসেন নেজামি, বাংলাদেশ ওলামা জনতা কাউন্সিলের মহাসচিব মাওলানা মোজাম্মেল হক, নেজাম ইসলাম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, ইসলামিক লিবারেল পার্টির ভাইস চেয়ারম্যান মুফতি সোহাইল আহমাদ মাদানী ও মহাসচিব মুফতি ইসহাক আল ফরিদী, নেজামে ইসলাম বাংলাদেশের অতিরিক্ত মহাসচিব মাওলানা মোহাম্মদুল্লাহ জামি, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির,জাতীয় উলামা জনতা কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :