Facebook Twitter Instagram YouTube

পলাশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেফতার


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ /
পলাশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেফতার

গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়াকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।