Facebook Twitter Instagram YouTube

পুলিশ সুপার এর মাধবদী থানা পরিদর্শন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ /
পুলিশ সুপার এর মাধবদী থানা পরিদর্শন

 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) অপরাহ্নে নরসিংদী জেলার মাধবদী থানা আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার  পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক ।

পরিদর্শনকালে পুলিশ সুপার  অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার ।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাধবদী থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.