Facebook Twitter Instagram YouTube

শিবপুরে সিএনজি চালকদের সঙ্গে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলামের মতবিনিময়


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ /
শিবপুরে সিএনজি চালকদের সঙ্গে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে সিএনজি চালকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।

মতবিনিময়কালে তিনি সিএনজি চালকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো বাস্তবসম্মতভাবে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সিএনজি চালকরা দেশের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান, দুলালপুর ইউনিয়নের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, সিএনজি চালক মজলিসের নেতা মোহাম্মদ মাছুম সরকার, দুলালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সিএনজি চালক।

সভা শেষে সিএনজি চালকরা এমন একটি মতবিনিময় আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।