
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এসেছে। এখন থেকে একই মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগের ফলে মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দুইজন প্রতিমন্ত্রী কাজ করবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তাকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের পর মধ্যরাতেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। বর্তমানে পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান। সব মিলিয়ে এখন একজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :