
পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে পূর্বাচলের ভূলতায় নর্থ সাউথ গ্রীন সিটি প্রকল্পে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী মিলনমেলা ও আবাসন উৎসব। সকাল ১১টা থেকে শুরু হয়ে এই উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় রেডি প্লট, ফ্ল্যাট এবং হোটেল শেয়ার প্রদর্শনীর পাশাপাশি থাকছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় বর্ষসেরা মূল্যছাড়। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক এদিন।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি কেক কেটে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন এবং প্রকল্পের সাইট অফিসের ভিত্তিস্থাপন করবেন। দিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থী ও গ্রাহকদের জন্য থাকছে আপ্যায়ন এবং সন্ধ্যায় দেশসেরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলাকালীন সুলভ মূল্যে এবং বিশেষ ছাড়ে প্লট ও ফ্ল্যাট বুকিং দেওয়ার পাশাপাশি কক্সবাজারে হোটেল শেয়ার কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
২০১৯ সালে যাত্রা শুরু করা দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপ মূলত আবাসন প্রকল্প, আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক কমপ্লেক্স এবং হোটেল ও রিসোর্ট— এই চারটি প্রধান ক্ষেত্রে কাজ করছে। আধুনিক স্থাপত্যশৈলী ও পরিবেশবান্ধব ভাবনার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে কয়েক হাজার পরিবারের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করেছে। ঢাকার কাছাকাছি রূপগঞ্জের ৩০০ ফিট সড়ক সংলগ্ন এলাকায় গড়ে উঠছে তাদের অন্যতম পরিকল্পিত প্রকল্প ‘নর্থ সাউথ গ্রীন সিটি’।
গ্রাহকদের আস্থার একটি বড় উদাহরণ তৈরি করেছেন রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক। সম্প্রতি পুরান ঢাকার রোকনপুরে ওয়ারিশ সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে জমি কেনার সিদ্ধান্ত নেন তিনি। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে নর্থ সাউথ গ্রুপের প্রধান কার্যালয়ে গিয়ে প্রকল্প সম্পর্কে ধারণা নেওয়ার পর সপরিবারে সরেজমিনে পরিদর্শনে যান। প্রকল্পের অবস্থান ও পরিবেশ পছন্দ হওয়ায় তিনি এককালীন মূল্য পরিশোধে একটি ৬ কাঠার প্লট বুকিং দেন। তাঁর দেখাদেখি তাঁর মেজো ছেলে ৩ কাঠার একটি এবং ছোট ছেলের শ্বশুরবাড়ির ৪ জন আত্মীয় আরও ৪টি প্লট বুকিং দেন। সব মিলিয়ে এই পরিবারটি নর্থ সাউথ গ্রীন সিটির ভিআইপি ব্লকে মোট ২১ কাঠা জমি বুকিং দিয়েছেন।
এই বিষয়ে শাহজাহান কবীর বীর প্রতীকের ছেলে আমিনুল কবির সুমন জানান, তাঁর বাবা সরেজমিনে প্রকল্প পরিদর্শন করে পছন্দ করার পর পারিবারিকভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা আত্মীয়স্বজন মিলে ২১ কাঠার মোট ৫টি প্লট বুকিং দিয়েছেন, যার মধ্যে ৪টি এককালীন মূল্যে এবং ১টি এক বছরের কিস্তিতে নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে দলিল বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জমি হস্তান্তর করার নিশ্চয়তা দিয়েছে নর্থ সাউথ গ্রুপ।
নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউসুফ আলী খাঁন বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নর্থ সাউথ গ্রুপ। গ্রাহকদের সুবিধার্থে নিজস্ব পরিবহনে প্রকল্প পরিদর্শনের সুযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কাজের অগ্রগতি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুবুল হোসেন খান বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশে আবাসন সংকট তীব্র হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য আরও প্রকট। এই সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। নর্থ সাউথ গ্রুপের প্রকল্পগুলোতে শিশুদের খেলার জায়গা, জিম, সুইমিংপুল, কমিউনিটি সেন্টার, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা রাখা হয়েছে। এছাড়া বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বর্তমানে নর্থ সাউথ গ্রুপের বেশ কয়েকটি বড় প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ও জলসিঁড়ি সংলগ্ন ‘নর্থ সাউথ গ্রীন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের পাশে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’, ঢাকা-মাওয়া ৪০০ ফুট এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলস্টেশন সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’ এবং কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’। এছাড়া জলসিঁড়ি, পূর্বাচল এবং ঢাকার বিভিন্ন এলাকায় অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলছে।
আবাসন খাতের পাশাপাশি এই গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নর্থ সাউথ কনসোর্টিয়াম লি., নর্থ সাউথ বিল্ডিং অ্যান্ড কন্সট্রাকশন লি., নর্থ সাউথ ফার্মস লি., নর্থ সাউথ টেক সলিউশন, নর্থ সাউথ ডুপ্লেক্স হোম, নর্থ সাউথ হিউম্যানিটি এইড ফাউন্ডেশন, মায়ালোক রিসোর্ট এবং নর্থ সাউথ ডেইলি এদিন প্রেস মিডিয়া লি.-এর অধীনে দৈনিক এদিন পত্রিকাসহ ৬টি গণমাধ্যম।
নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তবে জমি ক্রয়, মালিকানা যাচাই, রেজিস্ট্রেশন এবং আবাসন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা সংশয়ের কারণে স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিকল্পিত আবাসন, উন্নত গ্রাহকসেবা এবং সুনির্দিষ্ট জমি হস্তান্তর প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে পূর্বাচলের ভূলতায় নর্থ সাউথ গ্রীণ সিটিতে আজ শুক্রবার বসছে দিনব্যাপী মিলনমেলা ও আবাসন উৎসব। এই আবাসন মেলায় থাকছে রেডি প্লট/ফ্ল্যাট/হোটেল শেয়ার প্রদর্শনী, বর্ষসেরা ১০-৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
আপনার মতামত লিখুন :