Facebook Twitter Instagram YouTube

শীতের সঙ্গী কম্ফোর্টার: উষ্ণতা ও অন্দরসজ্জায় নতুনত্বের ছোঁয়া


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ / ০
শীতের সঙ্গী কম্ফোর্টার: উষ্ণতা ও অন্দরসজ্জায় নতুনত্বের ছোঁয়া

শোবার ঘর যত সুন্দর করেই সাজানো হোক না কেন, বিছানা অগোছালো থাকলে পুরো ঘরের সৌন্দর্যই ম্লান হয়ে যায়। বিশেষ করে শীতকালে লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানায় রেখে দিলে অনেক সময় ঘরটি পরিপাটি দেখায় না। এই সমস্যা সমাধানে অনেকে লেপ-কম্বল রাখার জন্য আলাদা আসবাব ব্যবহার করেন, আবার অনেকে বিছানায় রাখলেও বাড়তি চাদর দিয়ে ঢেকে রাখেন। তবে বর্তমানে এর একটি সহজ ও নান্দনিক সমাধান হিসেবে আধুনিক কম্ফোর্টার বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

নরম ও তুলতুলে এই শীতবস্ত্র ব্যবহারের পর সুন্দরভাবে ভাঁজ করে বিছানার মাঝখানে বা এক পাশে রাখা যায়, যা ঘরকে পরিপাটি দেখানোর পাশাপাশি অন্দরসজ্জাতেও নতুনত্ব নিয়ে আসে। শীতের মৌসুমে লেপ-কম্বলের পাশাপাশি কম্ফোর্টারের ব্যবহার তাই দিন দিন বাড়ছে। এটি এখন আর শুধু শীতের অনুষঙ্গ নয়, বরং ঘর সাজানোর আধুনিক উপকরণ হিসেবেও জায়গা করে নিচ্ছে। এমনকি শীতকাল ছাড়াও গরম আবহাওয়ায় অনেকে এটিকে হালকা কুইল্ট হিসেবে ব্যবহার করছেন।

ঘর সাজানোর ক্ষেত্রে অনেকে এখন ঘরের পর্দা ও বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার বেছে নিচ্ছেন। পর্দা, কুশন কভার ও কম্ফোর্টারের রং এবং নকশায় সামঞ্জস্য রাখলে ঘরের সাজে তৈরি হয় নান্দনিক আবহ, যা ঘরের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা কৌশল ও ধারণা পাওয়া যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও রিলে কম্ফোর্টার ভাঁজ করে রাখা কিংবা কুশন ও পর্দার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহারের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হচ্ছে। এসব ভিডিও থেকে ধারণা নিয়ে নিজের ঘরের রং, আসবাব ও সাজসজ্জার ধরন অনুযায়ী পছন্দের কম্ফোর্টার বেছে নেওয়া সম্ভব।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল ও এলাকার সুপারশপগুলোতে বিভিন্ন ধরনের কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। নকশা, রং, কাপড়ের মান ও দামের ভিন্নতা থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে সুপারশপগুলোতে বিভিন্ন মান ও নকশার কম্ফোর্টারের পাশাপাশি থাকছে মৌসুমি মূল্যছাড়। দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্নের বিভিন্ন আউটলেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মান ও নকশার আধুনিক কম্ফোর্টার। পাশাপাশি নির্বাচিত কম্ফোর্টারে রয়েছে বিশেষ মূল্যছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দ ও বাজেট অনুযায়ী সাশ্রয়ী মূল্যে কম্ফোর্টার কেনার সুযোগ পাচ্ছেন। সরাসরি আউটলেটে গিয়ে পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh