
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং নেসলের সুপরিচিত ব্র্যান্ড ম্যাগি যৌথভাবে প্যান্ডামার্টে চালু করেছে বিশেষ উপহার ক্যাম্পেইন ‘ম্যাগি বাই মোর অ্যান্ড উইন কনটেস্ট ২০২৬’। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ম্যাগির পণ্য কিনে নানা ধরনের আকর্ষণীয় সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্স ও বিশেষ উপহারসামগ্রী জিতে নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে ফুডপ্যান্ডা অ্যাপের প্যান্ডামার্ট সার্ভিস থেকে ম্যাগি ব্র্যান্ডের নির্ধারিত বিভিন্ন পণ্য—যেমন নুডলস, স্যুপ এবং সিজনিংসহ অন্যান্য পণ্য কেনাকাটা করতে হবে। এতে অংশ নেওয়ার শর্ত হিসেবে গ্রাহকদের অন্তত ৯৯৯ টাকা বা তার চেয়ে বেশি মূল্যের পণ্য অর্ডার করার কথা জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই অফার ও কনটেস্ট কার্যক্রম সক্রিয় থাকবে।
পুরস্কারের তালিকায় থাকছে আকর্ষণীয় বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স। পুরো ক্যাম্পেইন সময়জুড়ে সর্বোচ্চ টাকার কেনাকাটা করা শীর্ষ তিনজন গ্রাহক পাবেন মেগা পুরস্কার। এর মধ্যে সেরা কেনাকাটাকারী প্রথম স্থান অর্জনকারী পাবেন একটি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন, দ্বিতীয় স্থান অর্জনকারী সিঙ্গার গ্রাইন্ডার সেট এবং তৃতীয় বিজয়ী পাবেন একটি সিঙ্গার রাইস কুকার।
মেগা পুরস্কারের পাশাপাশি নিয়মিত কেনাকাটাকারীদের জন্য সাপ্তাহিক উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন প্রতি সপ্তাহে সর্বোচ্চ কেনাকাটা সম্পন্নকারী শীর্ষ তিনজন গ্রাহককে ম্যাগির পক্ষ থেকে বিশেষ এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :