Facebook Twitter Instagram YouTube

পেট্রোবাংলায় ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ / ০
পেট্রোবাংলায় ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এবং এর অধীনে থাকা বিভিন্ন কোম্পানিসমূহে মোট ১৯টি পদে ৭৫৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময়সীমা শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং তা ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। আবেদন করার সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। আগ্রহী প্রার্থীরা পেট্রোবাংলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh